রাজনগরের কুশিয়ারা পাড়ে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের আক্রমনাত্বক মুহুর্তে মৌলভীবাজারের হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ খাদ্যের তাগিদে কঠিন এ সময়ে যেন একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ছুঁই ছুঁই করে বেড়ে উঠায় বেকার গ্রামাঞ্চলের খেটে খাওয়া এসব মানুষ রমজান ও এই দূর্যোগ মূহুর্তে যেন পেরে উঠতে পারছেন না। এই কঠিন সময়ে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এসব মানুষদের দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন কুশিয়ারা নদী পাড়ের ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে রমযান সামগ্রী নিয়ে বৃহস্পতিবার হাজির হয়েছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রমীজ আলী। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহাপুর, বেড়কুড়ি গ্রামের ১৩০ জন গরীব-অসহায় মানুষের হাতে চাল,ডাল,পিয়াজ,চানা,তেল,আলু ও মোরগ তুলে দেয়া হয়।
এসব রমযান সামগী তুলে দেন ফতেপুর ইউনিয়ন আ.লীগ’র ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমীজ আলী,সাবেক ইউপি সদস্য আলী নেওয়াজ, ফরিদ উদ্দিন সওদাগর, সুধেন্দু দাশ অমল, ব্যাংকার জুনেদ আহমদ,মাহমদ আলী, আরাফাত মিয়া,বারিক মিয়া, শাহাব উদ্দিন,জুয়েল আহমদ ও সাংবাদিক আব্দুল ওয়াদুদসহ অনেকে।



মন্তব্য করুন