রাজনগরে আরো একজনের করোনা সনাক্ত

শংকর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগরে আরো এক জনের শরীরে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তি নাম আব্দুল মজিদ (৪২)। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। তিনি প্রায় ৮ বছর যাবত রাজনগরের খারপাড়া গ্রামে বসবাস করছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কার্যক্রমের একজন পোর্টার হিসেবে কাজ করে আসছেন।
২৪ এপ্রিল শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে ১৮৮টি টেষ্ট করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা আক্রান্ত সনাক্ত হয়। এই ৮ জনের মধ্যে রাজনগরে আব্দুল মজিদ একজন। তার কারোনা সনাক্ত হওয়ার সাথে সাথে ওই এলাকার ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়।
এর আগে ৪ এপ্রিল উপজেলার আকুয়া গ্রামের সানচু মিয়া (৪৫) নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। ওই সময় আকুয়া গ্রামের ১৬৩ টি পরিবার সহ আশেপাশের ৫টি গ্রামকে লকডাউন করা হয়েছিল। পরবর্তীতে ১৪ দিন পরে ওই এলাকায় আর করোনা আক্রান্ত সনাক্ত না হওয়ায় লকডাউন কিছুটা শিথিল করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বর্ণালী দাস জানান, আক্রান্ত আব্দুল মজিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কার্যক্রমের একজন পোর্টার হিসেবে কাজ করছেন। তার গ্রামের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়। তিনি প্রায় ৮ বছর যাবত রাজনগরের খারপাড়া গ্রামে বসবাস করে আসছেন। অনেকের সাথে আব্দুল মজিদের নমুনা সংগ্রহ করে সিলেট মেডিকেলে পাঠালে গত ২৪ এপ্রিল তার পজিটিভ রিপোর্ট জানার সাথে সাথে তার বসতবাড়ি সহ অশপাশের ৫টি বাড়িকে লকডাউন করা হয়েছে।



মন্তব্য করুন