রাজনগরে কৃষকের ঘরে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শংকর দুলাল দেব॥ রাজনগরে অগ্নিকাণ্ডে দরিদ্র এক কৃষকের বসত ঘর সম্পূর্ন পুড়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া গ্রামে মানিক দেবের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়রি সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হঠাৎ বসত ঘরে আগুন লেগে যায়। এতে বসত ঘরের বিভিন্ন জিনিসপত্র সম্পূর্ন পুড়ে যায়। বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ও রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডে ওই পরিবারের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। রাজনগর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক ও স্থানীয় ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৌলভীবাজার ফায়ার স্টেশনের লিডার শাহিন আহমেদ বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল দূরে হওয়ায় আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাড়ির আসবাবপত্র সহ সব জিনিস পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা জেনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ওই পরিবারকে সহায়তা করবো। খবর শুনেই আমি ইউপি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি। আগামীকাল (আজ ২মে) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যাবো।



মন্তব্য করুন