রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ২

শংকর দুলাল দেব॥ রাজনগরে সড়ক দূর্ঘটনায় শাহ শাকিল আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ১০ আগস্ট সোমবার দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে কদমহাটা বাজার এলাকায় নিজের চালিত মোটর সাইকেল দিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার আশ্রাকাপন গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহ শাকিল আহমদ (২২) মোটর সাইকেল যোগে দুই সহযাত্রী নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলেন। যাবার পথে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কদমহাটা বাজার এলাকায় স্পিড ব্রেকারে হোচট খেয়ে মৌলভীবাজার গামী একটি ট্রাকের পেছনে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার দিন বিকাল ৫টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার সাথে থাকা দুই সহযাত্রী রায়হান আহমদ (২১) ও জাকির হোসেন (২২) আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠালে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইলে এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করতে দেয়া হয়।



মন্তব্য করুন