রাজনগরে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু, দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন

August 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার মুশুরিয়া গ্রামের মৃত আব্দুল মুনিমের স্ত্রী লালা বেগম (৫৫) গত ১১ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় মৃত্যুবরণ করেন। পরদিন বুধবার সকালে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত আব্দুল মুনিমের স্ত্রী লালা বেগম ওরফে ককবুন্নেছা (৫৫) করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় তিনি মৃত্যুবরণ করেন। পরদিন বুধবার সকাল ১০ টার সময় রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিমের অনুমতিতে ইকরামুল মুসলিমিন, মৌলভীবাজারের সদস্যরা তাকে পারিবারিক কবর স্থানে দাফন করেন। এর আগে এড. উমায়রা ইসলাম ও ইকরামুল মুসলিমিনের মহিলা টিম প্রধান ফাতেমা পপি ও তাদের সংগঠনের সদস্যরা ওই নারীর গোসল এবং কাফন পরিধান করান।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান- মৃতব্যক্তির আত্মীয়রা যোগাযোগ করলে, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনগর থানার ওসির অনুমতিতে দাফন-কাফন সম্পন্ন করি।

এটা ইকরামুল মুসলিমীনে মৌলভীবাজারের ১৮নং দাফন-কাফন। এর আগে মৌলভীবাজার সদর উপজেলায় ৬টি, শ্রীমঙ্গল উপজেলায় ৭টি, জুড়ীতে ২টি, আজ রাজনগর উপজেলায় ১টি,বড়লেখায় ১ টি, এবং কুলাউড়া উপজেলায় ১ টি দাফন-কাফনে অংশগ্রহণ করে।

মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১২০ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৬৯৫ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২০ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com