রাজনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

শংকর দুলাল দেব॥ রাজনগরে বীর মুক্তিযোদ্ধা অব: শিক্ষক জগদীন্দু দেব (জগত মাষ্টার) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
১২ আগস্ট বুধবার দুপুর ১২টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি রায় এবং রাজনগর থানা পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর পারিবারিক শ্বশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী প্রমুখ। এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদেও পক্ষ থেকে তাকে ফুলেল বিদায় জানানো হয়। ১১ আগষ্ট মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা জগদীন্দু দেব (জগত মাষ্টার) স্বাধীনতা সংগ্রামের প্রাক্ষালে ভারতের আসাম রাজ্যেও কাচার জেলার লোহারবন্দ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে ৪নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর তিনি দীর্ঘদিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে যান। এরপর শারিরিক অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



মন্তব্য করুন