রাজনগরে মাইক্রোবাস অটোরিক্সা সংঘর্ষে আহত-৫

August 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় সড়ক দূর্ঘটনার ঘটেছে। ১৩আগস্ট ব্হৃস্পতিবার সকাল ১০ টার দিকে মৌলভীবাজারগামী একটি মাক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-০৪৪৬) ও একই পথগামী (মৌলভীবাজার থ ১২-০৪৮২) সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের বাহিরে পড়ে যায়। তবে স্থানীয়রা ধারনা করছেন এই পথে যাওয়া দুই গাড়ি পরস্পর পার্শ দিতে গিয়ে গড়িমসি করায় চলন্ত অবস্তায় এই দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় দুই গাড়ির আহত হয়েছেন আন্তত ৫ জন।
মৌলভীবাজার ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালের আর এম আহমদ ফয়ছল জামান জানান, ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ৪ জনের অবস্থা আশংকা জনক হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজনগর থানার ওসি আবুল হাসিম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। উল্যখ্য একই এলাকায় গেল কদিন আগে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে হোন্ডা আরোহী মারা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com