গণপরিবহনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও জরিমানা

August 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শহরে গণপরিবহনে স্বাস্থ্যবিধি তদারকির অংশ হিসেবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১৯ আগষ্ট বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো ও মোবাইল কোর্ট পরিচালনা হয়। সচেতনতামূলক অংশ হিসেবে প্রায় ২০০ টি মাস্ক বিতরণ করা হয়।  এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ দন্ডবিধির-১৮৬০ অনুযায়ী ১৮টি মামলায় ১১,৬০০/=টাকা অর্থদন্ড আদায় করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার ও অর্ণব মালাকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com