মৌলভীবাজারে করোনাক্রান্তের সংখ্যা ১ হাজার ৩শ ৫৮ জন

August 23, 2020,

স্টাফ রিপোর্টার॥  প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে ১ হাজার ৩শ ৩৭ জন করোনাক্রান্ত ছিলেন। রোববার ২৩ আগস্ট রবিবার নতুন করে আরো ২১ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সখ্যা দাড়িয়েছে ১ হাজার ৩শ ৫৮ জন।

রোববার ২৩ আগষ্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করেছেন সিভিল সার্জন তাওহীদ আহমদ।

মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩৭ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৭২২ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৮২০ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

এদিকে মৌলভীবাজারে করোনা মোকাবেলায় সরকারি তরফ থেকে এ পর্যন্ত ১ কোটি ২৩ লাখ টাকা এসেছে জেলা প্রশাসকের কাছে। সবগুলো টাকা বিতরণ করা হয়েছে। চাল এসেছে ৩ হাজার ২৫ মেঃটন। মজুদ রয়েছে ৩৩২ মেঃটন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com