রাজনগরে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মাঝে করোনা এন্টিবডি ঔষধ বিতরণ

শংকর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাব ও ‘করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদ’ মৌলভীবাজারের যৌথ উদ্যোগে রাজনগরের বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধক এন্টিবডি হোমিও ঔষধ আর্সেনিক এলবাম বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আয়োজিত করোনা প্রতিরোধক হোমিও ঔষধ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলের সঞ্চালনায় করোনা প্রতিরোধক হোমিও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নূরুল ইসলাম শেফুল, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, রাজনগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কামান্ডার সজল চক্রবর্তী প্রমুখ।
অন্যান্যের মধ্যে ছিলেন, রাজনগর ইউনিয়ন কমান্ডার শিক্ষক আমীর আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, রাজনগর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক শিক্ষক শংকর দুলাল দেব প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তীসহ উপস্থিত মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের হাথে করোনা প্রতিরোধক হোমিও ঔষধ আর্সেনিক এলবাম তুলে দেন।



মন্তব্য করুন