রক্ষা করো

September 23, 2020,

মোহাম্মদ আলী॥
মন বসে না মোর কোন কাজে
মাথায় ঘুরে চিন্তা আজেবাজে,
আইলো ধরায় কোভিড উনিশ
সবাই করে তারে কুর্ণিশ।
ধনী গরীব আর সাদা কালোষ
সবাইকে সে বাসে সমান ভালো,
ক্ষমতার দাপট যার যত বেশি
করোনায় তারে ভালবাসে তত বেশি।
অতি সাধারণ লক্ষণ নিয়ে যদিও সে আসে
ভয়ে কেহ যেতে চাহেনা রোগীর কাছে,
তার ভয়ে বিশ্ববাসী বন্দী গৃহে আজ
চাকরি বাকরি, ব্যবসাপাতি ফেলে সব কাজ।
স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা দিশেহারা
পড়ালেখা বাদ দিয়ে নেটে তারা মাতোয়ারা।
ইতোমধ্যে ভেকসিন নিয়ে শুরু হল খেলা মজার
প্রতিযোগিতায় লিপ্ত তারা দখল নিতে বিশ্ববাজার।
অভাগা বসে ভাবি কি হবে সাধারণ মানুষের
তারা কি সহসা পাবে দেখা করোনা ভেকসিনের,
সবাই মিলে দোয়া করি দরবারে মাওলার
কোভিড থেকে রক্ষা কর মোদের রহমতে তোমার।
মোহাম্মদ আলী
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
শ্রীমঙ্গল, মৌলভীবাজার

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com