কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনা বিশেষ সম্মাননায় ভূষিত

সালেহ আহমদ (স’লিপক) : বাংলাদেশ পোয়েটস ক্লাব এর অন্যতম সদস্য কবি ও সমাজকর্মী সুহেনা আক্তার প্রিন্সেস হেনা-কে সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার ২৯ আগস্ট বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানের বাংলোয় জুঁই প্রকাশের ১২তম সাহিত্য আড্ডায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এসময় বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীদের পাশাপাশি অহিদাবাদ চা-বাগানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সুহেনা আক্তার প্রিন্সেস হেনার সক্রিয় ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা তাঁর লেখনী ও সামাজিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জুঁই প্রকাশ-এর এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনকে উপস্থিত সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা আন্তরিকভাবে স্বাগত জানান।
সম্মাননা লাভের অনুভূতি প্রকাশ করে কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনা বলেন, এই সম্মাননা সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডের পথচলায় নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে। ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



মন্তব্য করুন