বড়লেখায় দু/র্বৃত্তরা কেটে ফেলল বাগানের  ৪ শতাধিক পরিপূর্ণ চা গাছ

November 28, 2026,

আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণগুল (কেরামতনগর) চা বাগানের চার শতাধিক প্রাপ্ত বয়স্ত চা গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে।

২৮ নভেম্বর শনিবার দুপুরে বাগানের সেকশন চৌকিদার ব্যাপক উৎপাদনশীল চা গাছ কেটে ফেলা দেখে বাগান ব্যবস্থাপককে ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

উপজেলার দক্ষিণগুল ও লক্ষীছড়া (কেরামতনগর) চা বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুম জানান, শনিবার চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে শ্রমিকদের ছুটি ছিল। ওই দিন কেউ কাজে যায়নি। ভোটপ্রদানের জন্য ভোট কেন্দ্রে যাওয়ার সময় কিছু শ্রমিক ও সেকশন চৌকিদার বাগানের একটি টিলার একপাশের ব্যাপক কেটে ফেলা চা গাছ মাটিতে এলোপাতাড়ি পড়ে থাকতে দেখতে পান। পরে তারা ঘটনাটি বাগানের সহকারি ব্যবস্থাপককে জানায়। তিনি ও সহকারি ব্যবস্থাপক সরেজমিনে পরিদর্শন করে দেখেন দুর্বৃত্তরা প্রাপ্ত বয়স্ক উৎপাদনশীল চার শতাধিক চা গাছ কেটে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখেছে। ধারণা করছেন শনিবার ভোরের দিকে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে। এতে বাগান বিশাল ক্ষতির সম্মুখিন হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় চা বাগানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, চা গাছ কেটে ফেলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com