রামিসার রক্তে লেখা প্রশ্ন?

মোয়াজ্জেম হোসেন চৌধুরী:
রামিসা আজ মাটির নিচে,
আর ঘাতক এখনো বেঁচে
এ কেমন আইন?
এ কেমন বিচার?
কেন আজও জেগে ওঠে না রাষ্ট্রের বিবেক?
একটি ফুলকে পিষে মেরেছে
মানুষরূপী হিংস্র জানোয়ার,
তারপরও কাগজ ঘুরে, ফাইল ঘুরে,
তারিখের পর তারিখ পড়বে
এ কেমন সভ্যতার অহংকার?
শোনো হে বিচারালয়,
শোনো হে রাষ্ট্রক্ষমতা
শিশুর লাশের উপর দাঁড়িয়ে
ধীরগতির বিচার মানে
অপরাধীদের নতুন সাহস দেওয়া।
রামিসা কোনো সংখ্যা নয়,
কোনো খবরের শিরোনাম নয়,
সে এই দেশের প্রতিটি শিশুর মুখ,
প্রতিটি মায়ের বুকের ধুকপুকানি।
আজ যদি দ্রুত বিচার না হয়,
কাল আরেক রামিসা মরবে,
আর আমরা শুধু পোস্ট লিখবো,
মোমবাতি জ্বালাবো,
তারপর আবার ভুলে যাবো!
না!
আর নীরবতা নয়।
আর ধৈর্যের গল্প নয়।
আজ জনতার কণ্ঠে একটাই দাবী
শিশু ধর্ষণ ও হত্যাকারীদের
দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
যে হাত শিশুদের রক্তে রঞ্জিত,
সে হাতের প্রতি দয়া মানে
মানবতার সাথে বিশ্বাসঘাতকতা।
জেগে উঠুক বাংলার মানুষ,
কাঁপিয়ে দিক রাজপথ,
প্রতিটি কণ্ঠ গর্জে উঠুক
‘রামিসার বিচার চাই!
দ্রুত বিচার চাই!
নিরাপদ শৈশব চাই!’
যতদিন বিচার না হবে,
ততদিন এই প্রতিবাদ থামবে না।
লেখক: মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সাংবাদিক, কলামিস্ট, গবেষক, মানবাধিকার কর্মী।



মন্তব্য করুন