প্রধানমন্ত্রীর জন্মদিনে সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগাহ মসজিদে দোয়া অনুষ্ঠিত

September 29, 2020,

স্টাফ রিপোর্টার॥  বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর বাদ মাগরিব হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব।

অপরদিকে সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী নতুন কালীবাড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com