কমলগঞ্জ

ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অপচেষ্টা ও মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন

প্রনীত রঞ্জন দেবনাথ : বাড়ির ভিতরে অবস্থিত ব্যক্তিগত বরন্ডি ও আঙ্গিনাকে রাস্তা নির্মাণের অপচেষ্টা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের প্রবাসী সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির কেয়ারটেকার দিলাই মিয়া। বৃহস্পতিবার ১ জানুয়ারী দুপুরে কমলগঞ্জ...

দক্ষিণ কমলগঞ্জে উচ্চশিক্ষার নতুন দিগন্ত : আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে উচ্চ শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষা উন্নয়নে আদমপুর ইউনাইটেড কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় আদমপুর নৈনারপার-ধলাই সড়ক সংলগ্ন প্রস্তাবিত কলেজ প্রাঙ্গগনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভিত্তিপ্রস্তর...

মৌলভীবাজার-৪ আসনে মাওলানা শেখ নুরে আলম হামিদীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মাওলানা শেখ নুরে আলম হামিদীর। ২৯ ডিসেম্বর সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোটের...

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে

প্রনীত রঞ্জন দেবনাথ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত...

কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রনীত রঞ্জন দেবনাথ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৮ ডিসেম্বর রোববার বিকালে...

মনিপুরি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে মনিপুরি সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা এবং এর প্রসারে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ২৭ ডিসেম্বর দুপুরে আদমপুর ইউনিয়নস্থ ‘মনিপুরি কালচারাল কমপ্লেক্স’-এ লৈশেমপুং এবং...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল পৌরসভা, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন, কমলগঞ্জ পৌরসভা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭...

মৌলভীবাজার-৪ আসনে মনোনয়নপত্র গ্রহন করেন মাওলানা নুরে আলম হামিদী

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনীত হয়ে ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন-এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন...

কমলগঞ্জে পাঙাল মুসলিম মনিপুরী সাহিত্য চর্চার নতুন দিগন্ত

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের সাহিত্য চর্চার নতুন প্ল্যাটফর্ম, পাঙাল সাহিত্য সংসদ, এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করেছে। ২৫ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে বহু গুণী সাহিত্যিক ও গবেষক উপস্থিত ছিলেন, এবং বিশেষ অতিথিদের সম্মাননা স্মারকও...

কমলগঞ্জে গভীর রাতে ১৩টি গাছ চুরি, বন বিভাগের নীরবতা নিয়ে প্রশ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ সদর ইউনিয়নের ব্যস্ততম পাবলিক সড়ক থেকে গভীর রাতে ১৩টি গাছ কেটে নিয়ে গেছে একটি চোরচক্র। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, আগেও একইভাবে গাছ চুরির ঘটনা ঘটলেও বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com