কুলাউড়া

সীমান্তে চোরাকারবারিদের গডফাদার কারা, জানাল বিজিবি

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের চিহ্নিত গডফাদারদের নাম-ঠিকানা জানাল বিজিবি। এদের আইনের আওতায় নিতে প্রয়োজনে টাস্কফোর্স গঠনের দাবি করেন বিজিবির এক কর্মকর্তা। ১৬ জুন বৃহস্পতিবার দিনব্যাপী কুলাউড়া জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার...

কুলাউড়া ব্যবসায়ী সমিতির সম্পাদকের মাতৃ বিয়োগ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর মাতা রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ জুন বুধবার বিকেল ৪ টা ৪০ মিনিটে দিকে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে হৃদরোগে...

৫ দিনেও সন্ধান মেলেনি সৌদিফেরত যুবকের

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থেকে মামুন মিয়া (২৬) নামে এক সৌদিফেরত যুবক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রোববার ১২ জুন নিখোঁজ যুবকের বাবা মো. হারুন মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি জিডি করেছেন। জিডি সূত্রে জানা যায়, ১০/১২ দিন...

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার প্রিন্স

আব্দুর রব॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার বিশিষ্ট নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স। ১০ জুন জোটের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও মূখপাত্র মো. আহসান সিদ্দিকী এবং সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এমএ...

কুলাউড়া থানায় ওসি আব্দুছ ছালেকের যোগদান

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানায় নবাগত ওসি মোঃ আব্দুছ ছালেক যোগদান করেছেন। বুধবার ১৫ জুন বিকেলে কুলাউড়া থানার বিদায়ী ওসি বিনয় ভূষণ রায় এর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। হবিগঞ্জ জেলা সদরের অধিবাসী মোঃ আব্দুছ ছালেক শিক্ষাজীবন শেষ করে...

বাস থেকে নামিয়ে হাসপাতালের হিসাব রক্ষক পেটাল সন্ত্রীরা

স্টাফ রিপোর্টার॥ যাত্রীবাহী বাস থেকে ধরে এনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মোঃ আমিনুল ইসলামকে পিটিয়েছে সন্ত্রাসীরা। রক্তাক্ত জখম অবস্থায় আমিনুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ১৪ জুন বিকেলে অফিসের ডিউটি শেষে কুলাউড়া থেকে...

মৌলভীবাজারের হাকালুকি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা এলাকায় হাকালুকি হাওরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্র তানিম ছিদ্দিকীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সোমবার ১৩ জুন বিকেল সাড়ে ৪ টায় ভাটেরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শাহ...

কুলাউড়ায় সামাজিক বনায়নের অর্ধশত গাছ কর্তনের অভিযোগ

মাহফুজ শাকিল ॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বনবিভাগের কোন অনুমতি না নিয়ে সামাজিক বনায়ন কর্মসূচীর অর্ধশত গাছ কর্তনের অভিযোগ উঠেছে ওই বনায়নের কয়েকজন উপকারভোগীর বিরুদ্ধে। এ ঘটনায় উপকারভোগী অন্য সদস্যরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। রোববার বনবিভাগের কুলাউড়ার রেঞ্জের বন...

কুলাউড়ায় চিরনিদ্রায় কমরেড আব্দুল মালিক

স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসংগ্রামী কমরেড আব্দুল মালিক মৃত্যুবরণ করেছেন। ১৩ জুন সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি তাঁর পৃথিমপাশাস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির...

কুলাউড়ায় অভিমান করে কিশোরীর আত্মহত্যা

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার তন্নি (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ১২ জুন সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মহত্যা...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com