কুলাউড়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের আনন্দ র্যালি ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরতœ শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে কুলাউড়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে কেককাটা,আনন্দ র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে কেককাটা,আনন্দ র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এ.কে.এম.সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহঃসম্পাদক ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন আহমেদ কমরু। কুলাউড়া কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক। কাদিপুর ইউনিয়ন যুবসমাজের বোর্ড চেয়ারম্যান নাহিদ চৌধুরী। কুলাউড়া আইডিয়াল স্কুলে এন্ড কলেজের উপাধ্যক্ষ ছাত্রনেতা জহির আহমদ। কুলাউড়া উপজেলা তরুণ লীগের সভাপতি রাসেল আহমদ। ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর মিজানের সঞ্চালনায় কলেজ ছাত্রলীগের পক্ষে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের রুমেল হাসান রিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন