কুলাউড়া

কুলাউড়ার বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ আর নেই

মৌলভীবাজারের কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ (৬৫) গত ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৮ ডিসেম্বর...

রাজনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতির পদত্যাগ ত্রিভঙ্গঁ জাতীয় পার্টির দায়িত্ব নিতে কেউ রাজি নয়

রাজনগর উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির জেলা সভাপতি নবাব আলী আব্বাস (এমপি) ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিনের বরাবর এক অব্যাহতি পত্রের মাধ্যমে তিনি পদত্যাগ করেন। এ...

মার্চ ফর ডেমোক্রেসির সমর্থনে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল রোব্বারের খেলায় জিততে হবে -প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী

মার্চ ফর ডেমোক্রেসির সমর্থনে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে কুলাউড়ায় ১৮দলীয় জোটের বিরাট বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য...

কুলাউড়ায় গ্রীল কাটা চোর চক্রের ২ সদস্য আটক

কুলাউড়া পৌর শহরের মাগুরায় একটি বাসায় চুরির সময় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় গ্রীল কাটা চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো সিলেট জেলার বালাগঞ্জ থানার মধুরায়...

কুলাউড়ায় ১৮ দলীয় জোটের পিকেটিং, মিছিল ও পথসভা

কুলাউড়ায় ১৮দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধের ২য় দিনে ভোর ৬টা হতে ১৮দলীয় জোটের নেতৃবৃন্দ কুলাউড়ার প্রবশ পথে তিনটি পয়েন্টে পিকেটিং করে। সন্ধ্যা ৭টায় ১৮দলীয় জোটের নেতৃবৃন্দ কুলাউড়া চৌমুহনী চত্বরে বিশাল একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায়...

বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার শহর শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেছে মৌলভীবাজার শহর শিবির। মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিকামী বীর, বাংলার এই শ্রেষ্ঠ সন্তানদের আত্মার শান্তি কামনা করে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। শিবিরের স্থানীয় কার্যালয়ে...

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তানের অভিযোগ

কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে নাগরিক সনদপত্র না পেয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে এখন বাড়ি ছাড়া মুক্তিযোদ্ধা সন্তান। ১২ ডিসেম্বর কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে...

টানা অবরোধে জনজীবন বিপর্যস্ত অটোরিক্সা চালকদের ইচ্ছেমতো ভাড়া আদায়

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা অবরোধে মৌলভীবাজার জেলার ৭ উপজেলার বিভিন্ন সড়ক এবং দূরপাল¬ার বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল রয়েছে বন্ধ। বাস চলাচল বন্ধ থাকার সুযোগে সিএনজিচালিত অটোরিক্সা চলাচল করে। যাত্রীদের একমাত্র অবলম্বন ছিল এ যানবাহনটি। তবে যাত্রীদের...

কুলাউড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন

কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ৯ ডিসেম্বর সোমবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) পর্যন্ত ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে ‘জহিতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জহিতা বাংলা নারীদের...

কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় শরীফপুর সীমান্তের চাতলাপুর কাস্টম পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ৪১ বিজিবি’র চাতলাপুর কমান্ডিং অফিসার সুবেদার মোহাম্মদ আলী, সহকারী...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com