জুড়ী
জুড়ীতে রুম টু রিড এর জীবন দক্ষতা ক্লাবরুম পরিদর্শন করলেন ইউএনও
সাইফুল ইসলাম সুমন : জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে রুম টু রিড এর জীবন দক্ষতা ক্লাবরুম পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। বুধবার ১৯ আগস্ট দুপুরে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় শিক্ষা কার্যক্রমের...
জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সাইফুল ইসলাম সুমন : “অভিভাবক-শিক্ষক হাতে হাত ধরে সন্তানের উজ্জল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ আগস্ট দুপুরে হাজী ইনজাদ আলী উচ্চ...
জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী
সাইফুল ইসলাম সুমন : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট সকালে জুড়ী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের...
জুড়ীর হোছন আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরেশ রুদ্র পালের বিরুদ্ধে রোববার ১৬ আগস্ট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন ভূমি দাতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। অভিযোগ প্রাপ্তির...
জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন
জুড়ী প্রতিনিধি : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ আগস্ট জুড়ী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের...
জুড়ীর জায়ফরনগর ইউনিয়নে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল...
হাওরে অবাধে পোনা মাছ শিকার : আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপির ক্ষোভ
জুড়ী প্রতিনিধি : জুড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু,...
জুড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রে/প্তার
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের জুড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে জুড়ী থানাধীন ফুলতলা চা বাগানের গেটের সামনে এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল, পিপিএমের...
জুড়ীতে হামলা-নির্যাতন ও জমি দখলের অভিযোগে মানববন্ধন, দোষীদের বিচারের দাবি
জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর এলাকায় স্থানীয় বাসিন্দা শুভেন্দ্র মল্লিকের ওপর হামলা, নিরীহ মানুষের ওপর নির্যাতন এবং জমি দখলের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সমাবেশ থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা...
জুড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গন মিছিল
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “গন মিছিল” অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ আগস্ট অনুষ্ঠিত গন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান...


