জুড়ী

জুড়ী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রে/ফ/তা/র

আব্দুর রব : জুড়ী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানকে সন্ধ্যায় কামিনীগঞ্জ বাজার থেকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার ভোগতেরা গ্রামের মৃত জাওয়াদ আলীর ছেলে। বুধবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ...

জুড়ীর ওয়ারিশা রাহমানের গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে  স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন

আব্দুর রব : জুড়ী উপজেলার কৃতী শিক্ষার্থী ওয়ারিশা রাহমান আন্তর্জাতিক পরিসরে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।  গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড (জিএসও) ২০২৫-এ অংশগ্রহণ করে সে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে। ওয়ারিশা রাহমান জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম...

নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ, জুড়ীতে সেই ৩ শিক্ষককে সহকারি রিটার্নিং অফিসারের শোকজ

আব্দুর রব : জুড়ীতে সরকারি চাকুরি বিধিমালা লঙ্ঘন করে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারি সেই তিন শিক্ষককে শোকজ করেছেন সহকারি রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ দস্তেগীর। তিনি বুধবার সন্ধ্যায় তিন কার্যদিবসের মধ্যে তার (সহকারি রিটার্নিং অফিসার)...

জুড়ীর ভোগতেরা খাল স্থায়ী মৎস্য অভয়াশ্রম পুনঃখনন কাজের উদ্বোধন

সাইফুল ইসলাম সুমন : জুড়ী উপজেলায় জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা খাল স্থায়ী মৎস্য অভয়াশ্রম পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস এর বাস্তবায়নে এবং জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের সার্বিক...

জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের সাথে অশোভন আচরণ, মব সৃষ্ঠি ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে মামলা

আব্দুর রব : জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের কর্তব্য কাজে বাধা, অশোভন আচরণ, উপজেলা ভূমি অফিসে বিশৃঙ্খলা ও মব সৃষ্ঠির দায়ে অবশেষে সেই সাবেক ছাত্র সমন্বয়ক মো: তারেক মিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ভূমি অফিসের ক্রেডিট চেকিং-কাম-সারারাত...

হাকালুকি হাওরে বাথান মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন : মৌলভীবাজার জেলার জুড়ীতে অংশগ্রহণমূলক ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম হাকালুকি হাওরের বাথান মালিকদের সাথে এবং স্থানীয় ভিসিজি’র সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে হাকালুকি হাওরের চাতলা...

জুড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রত্না চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক...

জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন : জুড়ী উপজেলায় সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সোমবার ১২ জানুয়ারি বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জুড়ী...

হাকালুকি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১২ হাজার হিজল গাছ রোপণ কার্যক্রম শুরু

সাইফুল ইসলাম সুমন : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম হাকালুকি হাওরের পরিবেশ সুরক্ষায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১২ হাজার হিজল গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। হাওরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জলজ প্রাণীর আবাসস্থল সংরক্ষণে এই...

জুড়ীতে আওয়ামীলীগ নেতা বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮নং জাঙ্গিরাই ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com