বড়লেখা

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিতা বেগম (২৭) নামে ৩ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধারকরেছে। নিহত মিতা বেগম উপজেলার দাসেরবাজার ইউপির ধর্মদেহী...

বড়লেখায় গাঁজাসহ যুবক গ্রেফতার

আব্দুর রব॥ বড়লেখার সীমান্তবর্তী শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রোববার রাতে ১৯ পুরিয়া গাঁজাসহ সামাদুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার নিকট থেকে গাঁজা বিক্রির ৩৫০ টাকাও জব্দ করেছে। ৬ জুলাই সোমবার আদালতের মাধ্যমে পুলিশ...

বড়লেখায় পুলিশ অফিসারসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

আব্দুর রব॥ বড়লেখা থানার একজন পুলিশ অফিসারসহ নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ৩ জুলাই একজন ব্যাংক কর্মকতাসহ ২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। এরমধ্যে ২৫ জন সুস্থ...

বড়লেখায় উচ্ছেদকৃত সরকারী ভুমিতে ফের স্থাপনা নির্মাণের চেষ্টা

আব্দুর রব॥ বড়লেখার অফিসবাজারে উচ্ছেদকৃত সড়কের ভুমিতে পুনরায় পাকা স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জায়গাটি অফিসবাজারের সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন। সরকারি ভুমিতে স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগে সম্প্রতি পরিবহণ শ্রমিক নেতারা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে...

বড়লেখায় সংঘর্ষ মামলার ১নং আসামী সাইদুলকে গ্রেফতাওে পুলিশের সাড়াশি অভিযান

আব্দুর রব॥ বড়লেখায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের দায়েরকৃত পৃথক দুই মামলার প্রধান আসামী সাইদুল ইসলামকে গ্রেফতারের জন্য পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে। ৪ জুলাই শনিবার রাত সাড়ে ৭টা থেকে পুলিশের একটি বিশেষ টিম বড়লেখা পৌরশহরের গাজীটেকায় সাইদুল ইসলামের বাড়িতে অভিযান...

বড়লেখায় ৩৪ জন মুয়াল্লিমকে  সনদপত্র ও পুরস্কার বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা উপজেলায় বাংলাদেশ কুরআন প্রশিক্ষণের অন্যতম প্রতিষ্ঠান তা’লীমুল কুরআন ফাউন্ডেশন মাসব্যাপী ‘তা’লীমুল কুরআন মুয়াল্লিম প্রশিক্ষন সার্টিফিকেট’ কোর্সের আওতায় ৩৪ জন মুয়াল্লিমকে প্রশিক্ষণ প্রদান করেছে। ২ জুলাই বৃহস্পতিবার সুজাউল সিনিয়র ডিগ্রী মাদ্রাসায় এসব মুয়াল্লিমদের সনদপত্র ও পুরস্কার বিতরণ...

বড়লেখায় নিষিদ্ধ পলিথিন উদ্ধারের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১৫

আব্দুর রব॥ বড়লেখায় প্রশাসনের অভিযানে নিষিদ্ধ পলিথিন উদ্ধারের জের ধরে ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের গাজীটেকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর...

বড়লেখায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মারধরে অজ্ঞান হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি

আব্দুর রব॥ বড়লেখায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনকালে প্রেমিকা নাজমিন বেগমের (১৮) উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল ৩টা থেকে ২ জুলাই  বৃহস্পতিবার সকাল ৯টায় পর্যন্ত তিনি প্রেমিকের বাড়িতে টানা ১৯ ঘন্টা অনশন করেন। প্রেমিকের পরিবারের লোকজনের...

ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান বড়লেখায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৪ ব্যবসায়ীকে জরিমানা

আব্দুর রব॥ বড়লেখায় ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে। উদ্ধার অবৈধ পলিথিনের বাজার মূল্য ৯ লক্ষাধিক টাকা। এই ঘটনায় ৪ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।...

বেঁচে থাকার স্বপ্ন দেখছেন বড়লেখার বদরুল কিডনি প্রতিস্থাপন তহবিলে ২ সপ্তাহে ২৫ লাখ টাকা সংগ্রহ

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার প্রবাস ফেরত যুবক বদরুল ইসলাম (৩২)। দু’টি কিডনি অকেজো হয়ে যাওয়ায় অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন করতে না পেরে তিনি মৃত্যুর প্রহর গুনছিলেন। অবশেষে তার কিডনি প্রতিস্থাপনে গঠিত তহবিলে মাত্র ২ সপ্তাহে ২৫ লক্ষ টাকা সংগ্রহ করেছে...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com