বড়লেখায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর সুন্নি ইয়াং স্টার এসোসিয়েশন আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ সভা ১১ আগস্ট মঙ্গলবার নিজ বাহাদুরপুর নয়াবাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নিজ বাহাদুরপুর সুন্নি ইয়াং স্টার এসোসিয়েশনের সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিজ বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিধুভুষন পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার আলকাছ উদ্দিন, তরুণ সমাজসেবক বদরুল আলম উজ্জল, শিপান উদ্দিন, সুহেল আহমদ, খন্দকার আহমেদ মজনু, ডাঃ ইকবাল হোসেন জাবের, আবু তাহের লিপু, মহছিনুল ইসলাম, কাওছার আহমদ, রিপন আহমদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ী ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।



মন্তব্য করুন