বড়লেখায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
August 12, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে ১২ আগস্ট বুধবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য কমপে¬ক্স সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও হাসপাতালের এমটিটিপিআই শৈলেশ নাথের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস আক্তার, সাংবাদিক আব্দুর রব, এনজিও কর্মী আল আমিন প্রমুখ।



মন্তব্য করুন