বড়লেখা
বড়লেখা সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ৪টি মহিষ আ/ট/ক
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ভারতীয় ৪টি মহিষ আটক করেছে (বিজিবি)। ২৫ মার্চ বুধবার রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি’র) অধীনস্থ বিওসি টিলা বিওপি’র বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় উপজেলার সীমান্তবর্তী দুর্গম...
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বড়লেখায় শহীদদের প্রতি নিসচা’র শ্রদ্ধাঞ্জলি
বড়লেখা প্রতিনিধি : জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন...
বড়লেখায় গণহ/ত্যা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা
আব্দুর রব : বড়লেখায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়...
ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে উপচেপড়া পর্যটক
আব্দুর রব : ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল নামে। ইকোপার্কের ইজারাদার, স্থানীয় ব্যবসায়ি, মাধবকুণ্ডে দায়িত্বরত বনবিভাগ ও পর্যটন পুলিশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ি ঈদের দিন থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৫-৩০ হাজার পর্যটকের সমাগম...
পৌর প্রশাসক নিয়োগে বড়লেখায় আলোচনায় দুই বিএনপি নেতা
আব্দুর রব : মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার কে পাচ্ছেন পৌর প্রশাসকের দায়িত্ব। ক্ষমতাসীন দল বড়লেখা উপজেলা ও পৌর বিএনপিতে চলছে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ প্রশাসক নিয়োগের পর বিএনপি সরকার পৌর প্রশাসক নিয়োগ দিচ্ছে দলীয় এমন...
বড়লেখায় সংসদ সদস্যের সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময় মডেল আখড়ায় রূপান্তরের দাবি
আব্দুর রব : বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকার শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সোমবার বিকেলে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায়...
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ
আব্দুর রব : বড়লেখায় পবিত্র ঈদুল ফেতর উপলক্ষ্যে ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৪০ জন অসহায় ও দুস্থ নারীকে শাড়ি ও থ্রি-পিস এবং ৬৫০ জন দুস্থ নারী-পুরুষকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারের নগদ ৬ লাখ ৪৫ হাজার...
বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
আব্দুর রব : বড়লেখায় ‘মানুষের সার্বিক কল্যাণে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন,এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন অব ইউএসর উদ্যোগে বুধবার ১৮ মার্চ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কবিরা গ্রামের দেড় শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।...
বড়লেখা সীমান্তে ঈদ সামনে রেখে চোরাকারবারিরা তৎপর ভারতীয় মহিষের চালান আটক
আব্দুর রব : বড়লেখায় পবিত্র ঈদ সামনে রেখে চোরাকারবারিরা তৎপর হয়ে ওঠেছে। বিশেষ করে ভারতীয় মোটরসাইকেল, মসলা, মাদক ও গরু-মহিষ পাচার ওপেন-সিক্রেট ব্যাপার। প্রশাসনের বিভিন্ন স্তরের লাইন মেন্টেইন করে স্মাগলাররা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ভোর...
ঈদে সড়কে শৃঙ্খলা জোরদারে বড়লেখায় ট্রাফিক সার্জেন্ট ও নিসচা’র জরুরি বৈঠক
বড়লেখা প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতরের আর মাত্র দুই দিন বাকি এমতাবস্থায় চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে সড়কে জনসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও জোরদার করতে ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিলাল্ল হোসেনের সাথে জরুরি বৈঠক করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক...


