মৌলভীবাজার
বারো বছরে পদার্পণ করলো রেডিও পল্লীকণ্ঠ
পলিরানী দেবনাথ॥ সাফল্যের ১২ বছরে পা রাখলো শ্রোতা নন্দিত সিলেট বিভাগের প্রথম কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার। ১১ পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বৃহষ্পতিবার ১২ জানুয়ারি সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শমসেরনগর সড়ক মাতারকাপন এলাকার বিএনএসবি...
হাওর তীরে শীতকালিন সবজি চাষে ঈর্ষান্নিত সাফল্য
মোঃ আব্দুল কাইয়ুম॥ দেশীয় নানা প্রজাতির মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বৃহত্তম হাইল হাওর তীরে বিশাল এলাকাজুড়ে ব্যক্তিগত জমিতে সবুজ মিয়া নামে মালদ্বীপ ফেরত যুবক শীতকালিন সবজি চাষ করে পেয়েছেন ঈর্ষন্নিত সাফল্য। কৃষি বিভাগের কোনরূপ সহযোগিতা ছাড়াই...
মৌলভীবাজারে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে ও বিশ্ব ব্যাংকের সহায়তায় ঠিকাদারী প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও সরকারী কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী নিয়ে ই-জিপি সহজীকরণ ও বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।...
পৌর এলাকার বড়কাপন প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা গ্রহনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ থেকে সুরক্ষা নিশ্চিতে দ্বিতীয় ডোজ নিতে উপচে পড়া ভিড় করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১২ জানুয়ারী টিকার টিকা দেয়া শুরু হয় সকাল ৯টায়। তার আগেই শিক্ষার্থীরা বিদ্যালয় চত্ত্বরে এসে ভিড়...
হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) ৬৮২তম উরুস ১৫ জানুয়ারি
স্টাফ রিপোর্টার॥ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (র:) -এর ৬৮২ তম উরুস মোবারক ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই উরুস অনুষ্ঠিত হয়ে থাকে।...
সিলেটে গণ অবস্থানে মৌলভীবাজার জেলা বিএনপির নেতা-কর্মীর ঢল
স্টাফ রিপোর্টার॥ ১০ দফা দাবী বাস্তবয়নে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির সিলেট বিভাগীয় গণ অবস্থানে বুধবার ১১ জানুয়ারি মৌলভীবাজার জেলা বিএনপির দুই গ্রুপের নেতা-নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সিলেট বিভাগীয় গণ অবস্থানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী...
জুড়ীতে সাপের কামড়ে একজন আহত
হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বরডহর গ্রামে সাপের কামড়ে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বরডহর গ্রামের মৃত আরব আলীর ছেলে আব্দুল আহাদ। বুধবার ১১ জানুয়ারি দুপুরে বাড়ীর পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে...
রেডিও পল্লীকণ্ঠের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
পলিরানী দেবনাথ॥ রেডিও পল্লীকণ্ঠের ১২তম বর্ষে পদার্পণ এবং ১১তম বর্ষপূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। বুধবার ১১ জানুয়ারি প্রথম দিনের কর্মসূচিতে বিকাল ৩টায় রেডিও পল্লীকণ্ঠ প্রাঙ্গনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক. গ্রুপে ১ম থেকে ৫ম...
বড়লেখায় গ্লোবাল ওয়ান গৃহহীনদের তৈরী করে দিল পাকাঘর
আব্দুর রব॥ বড়লেখায় যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক দাতব্য প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ান কানাডার পেনি অ্যাপিল নামক ডোনারের ১৮ লাখ টাকা অর্থায়নে চারটি অসহায় গৃহহীন পরিবারকে নান্দনিক পাকাঘর তৈরী করে দিয়েছে। সোমবার ৯ জানুয়ারি বিকেলে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত...
নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ বাজানোর দায়ে ৭ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দের পাশাপাশি ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার ১০ জানুয়ারি জেলার শ্রীমঙ্গল উপজেলার নাহার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় ও শ্রীমঙ্গল...


