পৌর এলাকার বড়কাপন প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা গ্রহনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

January 12, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ থেকে সুরক্ষা নিশ্চিতে দ্বিতীয় ডোজ নিতে উপচে পড়া ভিড় করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ১২ জানুয়ারী টিকার টিকা দেয়া শুরু হয় সকাল ৯টায়। তার আগেই শিক্ষার্থীরা বিদ্যালয় চত্ত্বরে এসে ভিড় জমায়। বিদ্যালয়ের তালা খুলতেই হুরমুরি খেয়ে ভিতরে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে বিদ্যালয়ের অফিস সহকারী ও টিকাদানের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা। টিকাকেন্দ্রে একজন শিক্ষার্থীর সঙ্গে একজন করে অভিভাবকও এসেছেন।

সরজমিন গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছে। প্রথম ডোজের পর দেশে শুরু হয়েছে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা দেয়ার কর্মসূচি। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে আসা শিক্ষার্থী ও অবিভাবকদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চরম অবহেলা করতে দেখা গেছে টিকাকেন্দ্রটিতে।

টিকা গ্রহণ করা শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা বলেন, টিকা নিতে পেরে আমরা খুশি। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে করোনার নতুন সংক্রমন রুখতে পারবে বলে টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, যারা ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষা দিয়ে বিদ্যালয় থেকে এ বছর বেড়িয়ে গিয়েছে তারা যদি টিকা গ্রহণ করতে আসে, তাহলে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীকে আমাদের বিদ্যালয়ে টিকা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com