কমলগঞ্জে যক্ষা প্রতিরোধে অবহিতকরণ সভা

February 28, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের মাধবপুরে সামাজিক মতামতদানকারী, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশ গ্রহনে যক্ষা প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী সংস্থা হীড বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মানস কান্তি সিংহ।

হীড বাংলাদেশের যক্ষা বিষয়ক সুপারভাইজর মো. নিজাম উদ্দীনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আসহাবুর ইসলাম, মাধবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোতাহের আলী, ইউপি সদস্য আব্দুল আহাদ, সাবিদ আলী, রঞ্জীৎ কমুার সিংহ, মকবুল হোসেন, সুমিত্রা বালা নুনিয়া, পারুল কুরাইয়া, শিক্ষক তপন কালুয়ার, ধর্মীয় নেতা মাওলানা নুরুল আনাম, পুরোহিত চন্দন প্রসাদ তেওয়ারি, শিক্ষক সঞ্জয় সিংহ প্রমুখ। যক্ষা নিয়ে সামাজিক কুসংস্কার দূর করে তা প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে সবাই মিলে কাজ করতে বক্তারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করার কথা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com