বড়লেখায় কালেক্টরেট সহকারিদের পূর্ণদিবস কর্মবিরতি
March 1, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ের কালেক্টরেট সহকারিরা ১ মার্চ মঙ্গলবার সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। ভুমি প্রশাসনের কালেক্টরেট সহকারিরা ১ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কার্যালয় সম্মুখে অবস্থান নেন। বিকেল ৫টা পর্যন্ত চলে তাদের কর্মবিরতি। এতে প্রশাসনিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দেয়। প্রায় দেড়ছর আগে পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভুমি প্রশাসনের কালেক্টরেট সহকারি এনামুল হক, অনিন্দ দাস, সরূপা চন্দ্র চক্রবর্তী প্রমুখ।



মন্তব্য করুন