জুড়ীতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা
May 25, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভবিাজার জেলার জুড়ীতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ২৩ মে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিভিন্ন হাট-বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা সহকারী পরিচারক মো. শফিকুল ইসলাম।
উপজেলার ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে তদারকি অভিযানে সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আজকের অভিযানে ৩টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে



মন্তব্য করুন