শ্রীমঙ্গলে বিভিন্ন মামলায় ৪ অপরাধী গ্রেপ্তার
December 26, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেপ্তার করেছে থানাপুলিশ। বুধবার ২৫ ডিসেম্বর থানার উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুণ, উপপরিদর্শক (এসআই) বাবলু কুমার পাল ও সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামসহ পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-রাজঘাট ইউনিয়নের টিপরাছড়া চা বাগান এলাকার টিম মহালীর ছেলে দূর্গাচরন মহালী ও দোলন মহালী, সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া কটিয়ারকোনা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সাব্বির আহমদ ও শহরের নতুন বাজার এলাকার বনবীথী ডিপার্টমেন্টাল ষ্টোরের মালিক লিটন মিয়া
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন