শ্রীমঙ্গল চা বাগানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ১ হাজার চা শ্রমিকদের মাঝে শীতবন্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : তাপমাত্রায় সর্বম্নি রেকর্ড করা এলাকা শ্রীমঙ্গলে চা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের শীতের দূর্বোগ কাটাতে এগিয়ে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। এটি নর্থ সাউথ ইউনিভার্সিটির একমাত্র ক্লাব যারা সম্পূর্ণরুপে সামাজিক সেবায় নিয়োজিত।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় শ্রীমঙ্গলের সিন্দুর খান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাদের বার্ষিক ইভেন্ট ‘শীতবস্ত্র বিতরণ ২০২৪’ আয়োজন করে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাণ সার্ভিস প্রেসিডেন্ট মৌরিন ইসলাম, জেনারেল সেক্রেটারী হাসিবুল হাসান শান্ত, ফ্যাকাল্টি এডভাইজর মেজবাহ উল হাসান চৌধুরী, হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন মোহাম্ম সাফিন আল ওয়ালিদ।
এই মানবিক ইভেন্টটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রয়োজনীয় গরম কাপড় এবং কম্বল সরবরাহের উদ্দেশ্যে নিবেদিত, যাতে তারা শীত থেকে নিরাপদ ও উঞ্চ থাকতে পারেন। এবছর তারা এক হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এই শীতবস্ত্রের অনুদানে এগিয়ে আসেন। ক্লাবের প্রায় ৪০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি ক্লাবের এডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরী এ আয়োজনে উপস্থিত ছিলেন।
গত ২৫ ডিসেম্বর ক্লাবের সদস্যদের একটি দল শ্রীমঙ্গলের প্রায় ১০টি অঞ্চলে গিয়ে টোকেন বিতরন করেন, যা ব্যবহার করে পরদিন শীতবস্ত্র সংগ্রহ করা হয়। গতবছর এ ইভেন্টটি বগুড়ার দুপচাচিয়ায় আয়োজন করেছিল।
নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সাভিসে ক্লাব ১৯৯৪ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। সামাজিক কর্মকান্ডে তারা তরুন প্রাণে ভবিষ্যৎ এর জন্য অঅলোড়ন ছড়াতে চায় ও মানসিকতার বিকাশ ঘটাতে চায়।



মন্তব্য করুন