শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার ৭ মার্চ শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান, এএসআই নজরুল ইসলাম, এএসআই শেখ মিজানুর রহমান, এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের আহাদ মিয়ার ছেলে মো. সালাউদ্দিন, সিন্দুরখাঁন ইউনিয়নের বেলতলী গ্রামের আলীম উল্লাহের ছেলে রাসেল মিয়া, রফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩০), আকল মিয়ার ছেলে জুনাব আলী (৩৮), রশিদ মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (৩৫) ও সাইটুলা গ্রামের জামাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০) কে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদঅলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন