আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : সমাবেশে বক্তারা

March 10, 2025,

এহসান বিন মুজাহির : দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ মার্চ দুপুরে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির শ্রীমঙ্গলের প্রতিনিধি নিলয় রশীদ, সদস্য মো: ইমরান হোসেন, আরিফ হোসেন, মোঃ শিবলু, জাহিদুর রহমান,

সাংস্কৃতিক কর্মী নিতেশ সুত্রধর, শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্রী ইশিকা ইশা, আরিফ হোসেন, মোঃ শিবলু, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক বিষ্ণু রাজু হাজরা প্রমুখ।

মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন  শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি সুমন আহমেদ, শেখ রিপন আলী ওয়ার্সি, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমদ শরিফ, আকাশ মালাকার অমিত রায়, সহদপ্তর সম্পাদক রাজিব দেব, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রমজান আলী, সহপ্রচার সম্পাদক শাওন দোষাদ,  মিডিয়া সম্পাদক মাহদি হাসান কদর, কার্যকরী সদস্য লতিফ আহমেদ, নাহিম আহমদ, সুহেল রানা, মোবারক হোসেন, জাহিদ হাসান জয়।

এদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে দুপুরে সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেছেন, উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সারাদেশেই শিশু ও নারী ধর্ষণ বেড়েছে। আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া ধর্ষণরোধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাশ করে দ্রুত কার্যকর করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com