মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত

April 28, 2025,

স্টাফ রিপোর্টার : “দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষৈ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এলাকায় গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: খাদেম উল কায়েসের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো: বদরুল আলম ভুঁইয়া, জেলা ম্যাজিস্ট্রেট ও মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: সাহেদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, জেলা আইনজীবী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. মো: আব্দুল মতিন চৌধুরী, জিপি এডভোকেট মামুনুর রশীদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর বকসী জুবায়ের আহমেদ। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মোছা দিলারা বেগম ও মো: সেলিম মিয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানু। আলোচনা সভায় বিচার প্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
সভা শেষে সেরা প্যানেল আইনজীবী নারী ক্যাটাগরিতে ইসরাত জাহান, পুরুষ ক্যাটাগরিতে জয়নুল হোসেন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্যানেল আইনজীবী মো: আব্দুল ওয়াহিদকে স্বীকৃতি স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com