অসহায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

December 24, 2016,

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজারে আস্হা পারিবারিক বন্ধনে মানবতার সেবা এর উদ্যোগে অসহায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
১৮ ডিসেম্বর রোববার সদর উপজেলার বেকামুড়া এলাকায় এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আস্হা পরিবার বন্ধনের সভাপতি মনসুর আলম চৌধুরী টিপু এর সভাপত্বিতে ও ডা: নিজাম আহমদ চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সৈয়দা সায়রা মহসিন এমপি।বক্তব্য রাখেন, সৈয়দ মোহাম্মদ আলী,শামীম উদ্দিন চৌধুরী,মনওর আলী চৌধুরী,মুসলেহ উদ্দিন চৌধুরী,নুরুল হক ও সুহেল জামাল চৌধুরী।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শির্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com