উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

June 30, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আজ ২৯ জুন ২০২৬ (সোমবার) পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

কর্মসূচিতে মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের ভিত্তি।” তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।

মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি ইবাদতস্বরূপ মানবিক ও সামাজিক দায়িত্ব। পরিবেশ রক্ষায় প্রত্যেকের সম্মিলিত উদ্যোগই পারে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে।”

শেষে মাদরাসার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com