উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও এতিমখানায় অনুদান প্রদান

June 30, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের  উত্তরমুলাইম খিলগাও গ্রামের অধিবাসী ও উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাকালিন দাতা সদস্য মরহুম আলহাজ্ব শফিকুর রহমান এর পরিবারের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়।

২৮ জুন রবিবার বিকেলে উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এর অফিস কক্ষে এ চেক প্রদান করা হয়। এ অনুদান এতিমখানা ও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠবই ক্রয়ে খরছ করা হবে।

এ সময় উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলাম, উপাধ্যক্ষ মো: আব্দুল হালীম চৌধুরী, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য লন্ডন প্রবাসী আতিকুর রহমান, আবিদুর রহমান, অয়েছ রহমান, রায়হান রহমান, আলিক আহমদ, ফরহাদ রহমান, রসেল রহমান বাপ্পি বক্সস, আলহাজ্ব শফিকুর রহমান এর পরিবারের অনান সদস্য সহ একাটুনা ইউনিয়নের গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ হাজী শফিকুর রহমান গত ১৬ জুন ২৬ মঙ্গলবার ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com