মৌলভীবাজারে ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন রবিবার মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বালকরা বুক সাঁতার, চিৎ সাঁতার, প্রজাপতি সাঁতার ও মুক্ত সাঁতার ইভেন্টে অংশগ্রহণ করে। সাঁতার প্রতিযোগিতার চারটি ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক পুরস্কার বিতরণ করা হয় এবং একই সাথে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসবাপী সাঁতার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন জেলা সাঁতার কোচ মো: সাইফুল ইসলাম ও পারভেজ আহমেদ।
উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইকবাল সরকার। বিশেস অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: মাজহারুল মজিদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য লন্ডন প্রবাসী আতিকুর রহমান, আবিদুর রহমান সহ একাটুনা ইউনিয়নের গণ্যমান্য বাক্তিবর্গ সুধীজন ও শির্ক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন