রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ নভেম্বর রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুর রাজ্জাক, সিনিয়র শিক্ষক অভিনাশ বিশ্বাস, সহকারী শিক্ষক দিবা দেব দোলা, নিরুপমা দেবনাথ, রেডিও পল্লীকণ্ঠের সংবাদ প্রযোজক পলি রানী দেব নাথ, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা, কৌতুক, নাটক পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, রেডিও পল্লীকণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান করার জন্য। এ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।



মন্তব্য করুন