দুই বছর পর সরকারি প্রাথমিক বৃত্তি, বড়লেখায় প্রথম দিনেই ৩১ পার্সেন্ট পরীক্ষার্থী অনুপস্থিত

আব্দুর রব : বড়লেখায় বুধবার অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বৃত্তি (২০২৫ সালের) পরীক্ষার প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় নিবন্ধিত ১২৮৬ পরীক্ষার্থীর মধ্যে ৩৮৯ জনই থেকেছে অনুপস্থিত। অনুপস্থিতির শতকরা হার ৩০.২৪।
উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৩ মাস বিলম্বে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
উপজেলা শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম জানান, সর্বশেষ ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়।
উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০ টি কিন্ডার গার্টেন স্কুলের ১২৮৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছিল। তাদের প্রবেশপত্রও স্কুলগুলোতে সরবরাহ করা হয়। বুধবার অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ৩৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।



মন্তব্য করুন