ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন জমা বড়লেখার বিএনপি নেত্রী রাহেনার

April 13, 2026,

আব্দুর রব : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন মৌলভীবাজার-হবিগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চার বারের নির্বাচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। ১২ এপ্রিল রোববার বিকেলে তিনি বিএনপির প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বড়লেখার বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা বলেন, বিএনপির রাজনীতি করার কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নানা জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন। দলের নীতি নির্ধারকরা যদি ত্যাগিদের মূল্যায়ন করেন, তবে তাকেই মনোনয়ন দিবেন বলে বিশ্বাস করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com