বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা 

March 26, 2026,

আব্দুর রব : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসন ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও নগদ অর্থ উপহার দিয়েছে।

বৃহস্পতিবার ২৬ মার্চ ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বক্তব্য দেন সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো: মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com