বড়লেখায় অবৈধভাবে ডিজেল মজুদ ও অধিক মূল্যে বিক্রয়ের দায়ে জরিমানা
April 9, 2026,

স্টাফ রিপোর্টার : ৮ এপ্রিল দিবাগত রাত ১২:১৫ ঘটিকায় বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গালিব চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়|
অভিযানকালে নাফিজ ভেরাইটিজ স্টোরের ¯^ত্বাধিকারী আমিন উদ্দিনকে অবৈধভাবে ডিজেল তেল মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়| এসময় তার দোকান থেকে প্রায় ৭২৫ লিটার ডিজেল তেল জব্দ করা হয়| জন¯^ার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে|



মন্তব্য করুন