বড়লেখার কাঠালতলীর অসচ্ছল পরিবারের ৩০ বালকের বিনামূল্যে খৎনা

March 28, 2026,

আব্দুর রব : বড়লেখা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন কাঠালতলী জাগরণ সমাজকল্যাণ যুবসংঘের উদ্যোগে কাঠালতলী এলাকার অসচ্ছল মুসলিম পরিবারের ৩০ বালকের বিনামূল্যে সুন্নতে খৎতা সম্পন্ন হয়েছে। কার্যক্রমের আর্থিক পৃষ্ঠপোষকতা করেন সমাজসেবক ও ব্যবসায়ি ফয়জুল কাদির।

এ উপলক্ষ্যে শুক্রবার ২৭ মার্চ কাঠালতলী বাজারের হাজী আছব্বির আলী কমপ্লেক্সে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু হানিফ।

কাঠালতলী জাগরণ সমাজকল্যাণ যুবসংঘের সভাপতি আহমদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমাজসেবক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল জব্বার, সংগঠক শাহরিয়ার জামান খালেদ, আব্দুল মুকিত ফাইম, সাহিদুল ইসলাম সাহেদ, সামছুদ্দিন সমছ, জিয়াউল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com