শ্রীমঙ্গলে জামায়াত নেতা কামরুলের স্ত্রীর ইন্তেকাল, জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

April 22, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি এবং শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা জনাব মো: আশরাফুল ইসলাম কামরুলের স্ত্রী ইন্তেকাল করেছেন।

তিনি বুধবার ২২ এপ্রিল রাতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমার জানাজার নামাজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ (দেওয়ান বাড়ি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার স্বামী, শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আশরাফুল ইসলাম কামরুল। দাফন শেষে শোকাহত পরিবারের সদস্য, স্বজন ও উপস্থিত মুসল্লিদের নিয়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী গভীর শোক প্রকাশ করে বলেন, মরহুমার ইন্তেকাল কেবল একটি পরিবারের নয়, বরং সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, জন্ম ও মৃত্যু মহান আল্লাহ তায়ালার নির্ধারিত বিধান। আমরা সবাই তাঁরই পথে প্রত্যাবর্তনকারী। এই দুঃখের মুহূর্তে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সন্তুষ্টির প্রতি আস্থা রাখা মুমিনের দায়িত্ব। তিনি মরহুমার জীবনের উত্তম দিকগুলো স্মরণ করে বলেন, একজন মা হিসেবে, একজন গৃহিণী হিসেবে তিনি যে দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা সমাজের জন্য অনুসরণীয়।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন মরহুমার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন। পাশাপাশি তিনি উপস্থিত সকলের প্রতি মরহুমার রুহের মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া করার আহ্বান জানান।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আলাউদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য মো: আব্দুস কুদ্দুস নোমান, মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: ইসমাইল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ তারেক মাহফুজ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ আল মনসুর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি রাজুল আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক মো: জালাল মিয়া, শ্রীমঙ্গল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ও শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল কাদির, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো: আকরাম হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: সফিজ উদ্দিনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় উপস্থিত ছিলেন।

মরহুমার ইন্তেকালে শ্রীমঙ্গলসহ পুরো জেলায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, মো: আশরাফুল ইসলাম কামরুল একজন সুপরিচিত সমাজসেবক ও দক্ষ সংগঠক। তিনি শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি, শ্রীমঙ্গল থানা জামে মসজিদ ও শ্রীমঙ্গল শাহী ঈদগাহ কমিটির নির্বাহী সদস্য, শ্রীমঙ্গল ইসলামিক সোসাইটির সদস্য, শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সততা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি শ্রীমঙ্গলের মানুষের আস্থা অর্জন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com