মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব

April 23, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক পর্যায় ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে কৃতিত্ব অর্জন করেছে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের  বিষ্ণুপুর শ্রীশ্রী রাধা মাধব সেবাশ্রম কেন্দ্রের শিক্ষার্থী নীলাঙ্ক দেব।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তাকে সনদপত্র এবং স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মৌলভীবাজার জেলার সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি এড. সুনীল কুমার দাশ, বাংলাদেশ হিন্দু পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. বিষ্ণুপদ ধর প্রমুখ।

এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০২৫ সালের প্রাক প্রাথমিক পর্যায়ের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নীলাঙ্ক দেব ছাড়াও আরো ৯ জন শিক্ষার্থী সনদপত্র এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী স্মারক গ্রহন করেন। এছাড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ৫ জন শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com