মৌলভীবাজারে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপ জাতীয় বিজ্ঞান মেলা

স্টাফ রিপোর্টার : তিন দিন ব্যাপি বিজ্ঞান মেলা মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে ২৭-২৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে জেলা প্রশাসক হল রুম মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, এবং প্রযুক্তিনির্ভর প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে এবং তাদের উদ্ভাবনী কাজ প্রদর্শনের সুযোগ পাবে।
সভায় মেলার তারিখ, স্থান নির্ধারণ, স্টল ব্যবস্থাপনা, নিরাপত্তা, বিচারক প্যানেল গঠনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, বিজ্ঞানচর্চা বাড়াতে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিমুখী করতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য করুন