বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় অবৈধ জিরা জব্দ
April 23, 2026,

স্টাফ রিপোর্টার : ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে।
৫২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো: আতাউর রহমান জানান, ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্ত হতে আনুমান ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন ৩নং দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৩৩৬০ কেজি ভারতীয় জিরা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫০ লক্ষ ৪৯ হাজার টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।



মন্তব্য করুন