এম নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

May 18, 2026,

স্টাফ রিপোর্টার : এম. নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। তাওহীদ ইসলাম দাবা একাডেমী ও বিশিষ্ট সমাজসেবক শেখ নুর আলম-এর অর্থায়নে ৩দিন ব্যাপি (১৮, ১৯ ও ২০) এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

১৮ মে সোমবার তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র প্রতিষ্ঠাতা পরিচালক তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও দাবাড়ু সাহেদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক এর পক্ষে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন অব চেস প্লেয়ার সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন, বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি (অব:) মো: আসাদুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো: হেলু মিয়া, ইন্টারন্যাশনাল আরবিটার হারুন উর রশীদ, হাকীম জয়নাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com